হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৭৭ শিশু, বেড়েই চলছে আক্রান্ত

হালুয়াঘাট প্রতিনিধি | মোস্তফা কামাল জয়

হাম উপসর্গ শিশু নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ময়মনসিংহে। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এতে করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। হঠাৎ করে হাম উপসর্গ শিশু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সচেতনতা না বাড়ালে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) চিকিৎসক মুহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৭৭ জনই হাম উপসর্গ শিশু হিসেবে শনাক্ত হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৭১ শিশু এই রোগের চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৪ জন শিশু, যা কিছুটা স্বস্তির খবর হলেও নতুন আক্রান্তের হার উদ্বেগজনক।

এদিকে, হাসপাতালের সহযোগী অধ্যাপক চিকিৎসক গোলাম মাওলা বলেন, প্রতিদিনই নতুন করে হাম উপসর্গ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে করে হাসপাতালের ওপর চাপ বাড়ছে এবং চিকিৎসা ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, এই রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা প্রয়োজন।

চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলা, ভিড় এড়িয়ে চলা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। জনবল সংকট থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সম্মিলিত সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখনই প্রয়োজন।

আরোও পড়ুন – শিশুদের হাম সতর্কতা: অভিভাবকদের জরুরি বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

এপ্রিল ১২, ২০২৬