সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় সাম্প্রতিক সড়ক ডাকাতি প্রতিরোধ ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেজোড়র মোড়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি পিপিএম (বার), পিএইচডি মোহাম্মদ শাহজাহান। তিনি তার বক্তব্যে জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট এবং সামনে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জনবল সংকটের কারণে স্থায়ী ক্যাম্প স্থাপন সম্ভব না হলেও শিগগিরই অস্থায়ী ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন তিনি।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান আরও বলেন, যারা বিভিন্ন অপকর্মে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে এবং অপরাধীরা নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, যা সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য অধিদপ্তর থাকলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলে, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, সন্তানদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে এবং তারা সন্ধ্যায় ঘরে ফিরছে কি না তা নিশ্চিত করা জরুরি। উপযুক্ত দিকনির্দেশনার অভাবে অনেক সময় যুবসমাজ বিপথে যায়, ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তারা, স্থানীয় থানার অফিসার ইনচার্জগণ, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি পোরশা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের অংশগ্রহণে মতবিনিময় সভাটি আরও প্রাণবন্ত হয়ে উঠে এবং এলাকাবাসী অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরোও পড়ুন – পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, প্রশাসনের নেই কোন ভূমিকা
পোরশায় সড়ক ডাকাতি প্রতিরোধে জনসভার আয়োজন, বিভাগীয় পুলিশ কমিশনারের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা