নওগাঁর সাপাহারে বিএনপির শোকসভা: দেশনেত্রী খালেদা জিয়ার স্মৃতিতে শ্রদ্ধা

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

গণতন্ত্রের প্রতীক, আপোষহীন রাজনৈতিক নেতৃত্বের অন্যতম মুখ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় গভীর শোকের আবহ বিরাজ করছে। সারা দেশের মতো এ উপজেলাতেও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও বেদনার ছায়া।
এই শোকাবহ সময়ে মঙ্গলবার সকাল থেকে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ ও আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশ ও জনগণের অধিকার আদায়ে তাঁর আপসহীন অবস্থান দলীয় নেতাকর্মীদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ শাহ চৌধুরী ও আকতার হোসেন, ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার এবং দেশবাসীর জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর সম্মান ও ভালোবাসা প্রকাশ করে।

ডিসেম্বর ৩০, ২০২৫