সিদ্ধিরগঞ্জে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, তরুণ নিহত, আহত অন্তত চার

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি ক্যানেলপাড় এলাকার ১০ পাইপ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী রোমান জানান, তারা জালকুড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ করে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দুইটির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় একজন যুবক ঘটনাস্থলেই মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় দোকানি মিলন বলেন, নিহত তরুণ খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে থাকা আরেকজন বন্ধুও দ্রুতগতিতে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে এক দম্পতি তাদের শিশুসন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে—হাবিব ও বিজয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্ঘটনায় জড়িত ওই দম্পতি ও তাদের শিশুসন্তানের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, দুর্ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অপর একটি মোটরসাইকেল ও দম্পতির অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানুয়ারি ৭, ২০২৬