নাহিদ হাসান ( নরসিংদী প্রতিনিধি )
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান শুরু
নরসিংদীর পলাশ উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও ঘোড়াশাল পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকালে ঘোড়াশাল পৌরসভার আওতাধীন পলাশ উপজেলা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইউএনওর উদ্বোধনে মশক নিধন কার্যক্রম
মশক নিধন স্প্রে করে কর্মসূচির উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল শহর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান
উদ্বোধনের পর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জরুরি
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাড়ির ছাদে পানি জমে থাকতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে এবং অন্তত সপ্তাহে একদিন আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, মাত্র তিন দিন পানি জমে থাকলেই এডিস মশার বংশবিস্তার সম্ভব। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরোও পড়ুন – ভালুকায় মহাসড়কের খোলা ড্রেনে চরম দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি
পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু