নাহিদ হাসান ( নরসিংদী প্রতিনিধি )
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে মানবিক উদ্যোগ
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন পলাশ এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) পবিত্র রমজানের ২৩তম রোজা উপলক্ষে বিকেলে পলাশ ওয়াপদা গেইট নতুন বাজার রোড মোড়ে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০০ জন রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. শাহান উল্লাহ এবং কোষাধ্যক্ষ মো. মঞ্জুর ভূইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র মাহে রমজানের মূল শিক্ষা হলো মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগির চেতনা। সেই লক্ষ্য থেকেই অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আরোও পড়ুন – নরসিংদী জেলা বিএনপির আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত
পলাশে হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ