মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে জিপিও ইউনিয়ন-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৯ জুন) বিকেলে নগরভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে ডাক বিভাগের সেবার মানোন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন, রাজশাহী জিপিও জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা জিপিও ইউনিয়ন-এর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, কর্মচারীদের পেশাগত উন্নয়ন এবং ডাক বিভাগের সেবাকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত ডাকসেবা পৌঁছে দিতে ইউনিয়ন সব সময় ইতিবাচক ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।
সৌজন্য সাক্ষাৎকালে ইউনিয়নের পক্ষ থেকে ডাক বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, কর্মপরিবেশের মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে জনবান্ধব ডাকসেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নেতারা। তারা বলেন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি জনগণের আস্থা ধরে রাখতে কর্মীদের দক্ষতা ও দায়িত্বশীলতা আরও বাড়ানো প্রয়োজন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডাক বিভাগ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জিপিও ইউনিয়ন কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে জনস্বার্থে কাজ করবে।
সাক্ষাৎকালে রাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ইউনিয়নের সহ-সভাপতি মো. সেলিম রেজা, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা নতুন কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে জিপিও ইউনিয়ন-এর নেতৃবৃন্দ বলেন, ডাক বিভাগের ঐতিহ্য ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, জনবান্ধব সেবা নিশ্চিত করা এবং আধুনিক ডাকসেবা বাস্তবায়নে নতুন কমিটি সর্বাত্মক ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
আরোও পড়ুন – ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশ, প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণের আহ্বান রাসিক প্রশাসকের
জিপিও কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে