মাইনুল ইসলাম বাকেরগঞ্জ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণজোয়াড় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। শনিবার সকালে প্রায় সহস্র মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার উদ্বোধনী সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সাদা-কালোর পার্থাক্য ভালোভাবেই বুঝেন। তাই আজ মোটরসাইকেল র্যালিতে প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক অংশগ্রহণ করেছেন। চাঁদাবাজী, শোষণ মুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে মানুষ আগামীতে ইসলামের পক্ষে রায় দেয়ার জন্য প্রস্তুত। সেটার প্রতিফলন আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমেই এই গণজোয়াড় সৃষ্টির প্রতিফলন দেখিয়ে দিবে।
গণজোয়াড় সৃষ্টি করা সমাবেশ ও র্যালিতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাহফুজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইয়েদ আহমেদ। সভাপতি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম।
বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় শুরু হয় শোভাযাত্রা। এরপর গাড়ুরিয়া বাজার, ডিসি রোড, গোমা, পেয়ারপুর, লক্ষীপাশা, খেজুর তলা লেবু খালি ও বাকেরগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করা হয়। বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকেও কর্মী সমর্থকরা মোটরসাইকেলে অংশ নেন। প্রায় সহস্র মোটর সাইকেল ও দাঁড়িপাল্লার অঙ্গসংগঠন নেতা কর্মীরা।
বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে যে গণজোয়াড় সৃষ্টি হয়েছে, তা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাহমুদুন্নবী। তিনি মনে করেন, এই গণজোয়াড় সৃষ্টি এলাকার রাজনৈতিক পরিবেশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থনই এই অবস্থার মূল চালিকা শক্তি।
আরোও পড়ুন – বাকেরগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়াড় সৃষ্টি হয়েছে :মাহমুদুন্নবী