নিজস্ব প্রতিবেদকঃ
অনেক জল্পনা ও আলোচনা শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ও প্রতীক চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন ধরে ধানের শীষ প্রতীক ঘিরে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত এই আসনে দলীয় প্রতীক হিসেবে খেজুর গাছকে চূড়ান্ত করা হয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গনে যেমন নতুন সমীকরণ তৈরি হয়েছে, তেমনি দলীয় ভেতরেও সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন মুফতী মনির হোসাইন কাসেমী। বিএনপির পক্ষ থেকে এই আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাহার করে নেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের অন্তর্ভুক্ত ফতুল্লা এলাকা দীর্ঘদিন ধরে বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে দলের অসংখ্য ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মী রয়েছেন, যারা বিগত রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন সময় নির্যাতন, মামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন। সেই বাস্তবতায় এই আসনে ধানের শীষ প্রতীক না থাকায় তৃণমূল পর্যায়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, শুধুমাত্র প্রতীকের কারণেই বিএনপির একটি বড় ভোটব্যাংক বিভ্রান্তির মুখে পড়তে পারে। তাদের মতে, নারায়ণগঞ্জ-৪ আসনে একাধিক জনপ্রিয় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী থাকলেও আলোচনার মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করে ধানের শীষ বজায় রাখলে তা দলের জন্য অধিক ফলপ্রসূ হতে পারত।
অন্যদিকে, কেউ কেউ বলছেন, বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় পর্যায়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মনোভাব ও ভোটারদের মানসিক প্রস্তুতি বিবেচনায় নিলে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ফতুল্লা এলাকার বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের পরও এই আসনে ধানের শীষের প্রতিনিধিত্ব না থাকাটা হতাশাজনক। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত ত্যাগের পরও কেন এই আসনে দলের নিজস্ব প্রতীক রাখা হলো না।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এই প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা এখন রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতীক পরিবর্তন: তৃণমূলে অস্বস্তিতে বিএনপি