মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের ২০২৬–২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মো. নাঈম হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মো. শফিউল করিম খান রাজভী এবং কোষাধ্যক্ষ হয়েছেন রোটারেক্টর গাজী সিয়াম উল মোস্তফা। নতুন এই নেতৃত্ব আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে। সদস্যদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে রোটারেক্ট ক্লাব সেবামূলক ও মানবিক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখবে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় ক্লাব কক্ষে অনুষ্ঠিত নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে পরিচালিত হওয়ায় ক্লাবের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামী রোটারি বর্ষে রোটারেক্ট ক্লাব আরও কার্যকরভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি রোটারেক্টর মো. নাঈম হোসেন বলেন, “রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রোটারি বর্ষ ২০২৬–২০২৭-এর বৈশ্বিক প্রতিপাদ্য ‘স্থায়ী প্রভাব তৈরি করুন’ সামনে রেখে আমরা এমন সেবামূলক উদ্যোগ গ্রহণ করতে চাই, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। সদস্যদের ঐক্য, আন্তরিকতা ও স্বেচ্ছাসেবী মনোভাবকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক রোটারেক্টর মো. শফিউল করিম খান রাজভী বলেন, “যাঁরা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, বন্ধুত্ব ও সেবার আদর্শকে ধারণ করে একটি সফল ও কার্যকর রোটারি বর্ষ উপহার দিতে চাই। আমরা নিয়মিত প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, শিক্ষামূলক কার্যক্রম ও মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে রোটারেক্ট ক্লাব-এর কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছি।
কোষাধ্যক্ষ নির্বাচিত গাজী সিয়াম উল মোস্তফা বলেন, ক্লাবের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, সদস্যদের সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও দায়িত্বশীল প্রশাসনিক পরিবেশ গড়ে তোলাই হবে তাঁদের অন্যতম লক্ষ্য।
ক্লাব সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ সিদ্ধান্তে খুব শিগগিরই ২০২৬–২৭ রোটারি বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ, কর্মঠ ও সক্রিয় সদস্যদের দায়িত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫–২৬ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি ছিলেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন রোটারেক্টর মো. নাজমুল হাসান ভূঁইয়া। তাঁদের নেতৃত্বে ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী, শিক্ষামূলক, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, শীতবস্ত্র বিতরণ, সচেতনতামূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে প্রশংসা অর্জন করে। নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
আরোও পড়ুন – মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মার্জিয়া, সম্পাদক সাজিদ
রোটারেক্ট ক্লাবের নতুন নেতৃত্বে নাঈম, রাজভী ও সিয়াম | মাভাবিপ্রবি