কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও মাদারগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধনী আয়োজন করা হয়। একই দিনে দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর সঙ্গে সমন্বয় রেখে মাদারগঞ্জেও স্থানীয় পর্যায়ে কার্যক্রম শুরু করা হয়। জাতীয় পর্যায়ে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস কর্মসূচি চলার কথা জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা, মশক নিধন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় পর্যায়ের কার্যক্রমেও অংশ নেওয়া হয়। উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্বোধন করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন স্থাপনা কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-এর মূল লক্ষ্যগুলোর একটি হলো এসব সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার রাখা এবং মানুষের মধ্যে দায়িত্বশীলতা তৈরি করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না; একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, আবর্জনা যথাস্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, প্রতি শনিবার বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি বা অফিস অপরিষ্কার অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনে জেল-জরিমানার ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানান তিনি। এ উদ্যোগের মাধ্যমে নিয়মিত পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া মাদারগঞ্জ পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন বাসাবাড়ি ও অফিস নির্বাচন করে পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে শুধু অভিযান পরিচালনার দিন নয়, বছরের অন্যান্য সময়ও বাড়ি, প্রতিষ্ঠান, রাস্তা, নালা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। মাদারগঞ্জে শুরু হওয়া এই কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন হলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরোও পড়ুন – সরদার পাড়া স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ, থানায় জিডি
মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন